আট বছরে মধ্যে সবচেয়ে কম প্রবৃদ্ধি নেটফ্লিক্সের

১৯ এপ্রিল, ২০২২ ০১:০৯  
গত আট বছরের মধ্যে প্রান্তিকভিত্তিক আয়ে সবচেয়ে কম প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করতে যাচ্ছে নেটফ্লিক্স। আগামী মঙ্গলবার এই তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে রয়টার্স। যদিও সেখানে স্ট্রেঞ্জার থিংস এবং ওযার্কের মতো সিরিজের নতুন সিজন আনার বিষয়ে গুরুত্ব দেয়া হবে। কোম্পানিটি নিজেদের সিনেমা ও টেলিভিশন শো আনার পিছনে কয়েক বিলিয়ন ডলার খরচ করছে। পাাশাপাশি নতুন গ্রাহক যুক্ত করতে মোবাইল গেম তৈরির কাজও করছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। মূলত এইচবিও ম্যাক্স, অ্যামাজন এবং ওয়াল্ট ডিজনির মতো প্রতিষ্ঠানের সাথে টেক্কা দিতে বেশ বেগ পেতে হচ্ছে নেটফ্লিক্সকে। তাইতো করোনা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী গ্রাহক টানতে নানা পদক্ষেপ নিচ্ছে তারা। বিশ্লেষকরা বলছেন, রাশিয়াতে স্ট্রিমিং সেবা বন্ধ করায় প্রায় এক মিলিয়ন গ্রাহক হারাতে যাচ্ছে নেটফ্লিক্স। আর প্রথম প্রান্তিকে ২৬ লাখ গ্রাহক এবং দ্বিতীয় প্রান্তিকে ২৭ লাখ গ্রাহক পেতে পারে প্ল্যাটফর্মটি। তবে সেটিও করোনা মহামারির সময়ে পাওয়া গড় গ্রাহকের সংখ্যার থেকে কম। উন্নয়নশীল অঞ্চলগুলো যেখানে ফি কমানো হয়েছে সেখানে নতুন সাবস্ক্রাইবার পাওয়া যাবে। আর যুক্তরাষ্ট্র ও কানাডার মতো যেখানে ফি বেড়েছে সেখানকার গ্রাহকরা নতুন কনটেন্ট পাবেন। ডিবিটেক/বিএমটি